সর্বশেষ

বিক্ষোভের মুখে কর বৃদ্ধির পরিকল্পনা থেকে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট

কর বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের পর অবশেষে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বুধবার তিনি বিতর্কিত অর্থ বিল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নাইরোবিতে নতুন আর্থিক বিলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হন। সংঘর্ষের সময় সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুটো বলেছেন, কেনিয়ানরা এই বিল চান না। তিনি বিলটিতে স্বাক্ষর করবেন না বলেও ঘোষণা দেন। ২০২২ সালে নির্বাচিত হওয়ার পর এই বিক্ষোভ প্রেসিডেন্ট রুটোর প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ জনগোষ্ঠী এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন। রুটো জানান, তিনি তরুণদের সাথে সংলাপে বসবেন। তবে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুটোর বিল প্রত্যাহারের ঘোষণাকে জনসংযোগের কৌশল হিসেবে দেখছেন। হানিফা আদান নামে এক বিক্ষোভকারী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, বিলটি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু আপনি কি মৃতদের জীবিত ফিরিয়ে আনতে পারবেন?

গাজার উত্তরাঞ্চলে চার ইসরায়েলি গুপ্তচর নিহত

কেনিয়ার অর্থনৈতিক পরিস্থিতি ইতোমধ্যে করোনাভাইরাস মহামারি, ইউক্রেন যুদ্ধ ও খরার কারণে কঠিন অবস্থায় রয়েছে। নতুন করে অতিরিক্ত কর বৃদ্ধির পরিকল্পনা জনগণের ওপর আরও চাপ সৃষ্টি করে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবিও তুলেছেন।

মঙ্গলবার নাইরোবিতে বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হন। কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (কেএনএইচআরসি) জানিয়েছে, সহিংসতায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে চীনের বিশেষ অভিযান

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT