সর্বশেষ

আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকের সামনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার। তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, আহত সব রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে।

এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা। পরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চিকিৎসাধীন আহত ও তাদের স্বজনদের আশ্বস্ত করে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সবকিছুই করছে সরকার।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে : ইসি সচিব

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT