সর্বশেষ

গণহত্যা’র বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিএনপির দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে স্মরণ এবং আহত ছাত্র-জনতাসহ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে বক্তারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ‘গণহত্যা’র অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবি জানিয়েছেন। বরিশালে জেলা স্বাধীনতা ফোরামের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। বক্তব্য দেন জেলা বিএনপির (উত্তর) সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন মেবুল, নগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ। খুলনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। উপস্থিত ছিলেন বিজেপির খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু, মো. রকিব মল্লিক প্রমুখ। সুজানগরে উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুর রউফের পরিচালনায় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস,সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস। মানিকগঞ্জে ডা. আরিফ হোসেন, ডা. শহিদুল আজম, ডা. জিয়াউর রহমান, নার্স সুপারভাইজার আনিছুর রহমান ভূইয়া ও সিনিয়র নার্স শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না : ডা. শফিকুর রহমান

মনপুরায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, বিএনপির সিনিয়র নেতা অহিদুর রহমান। জামালপুরে সমাভেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন। বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন।

বেলকুচিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। এ সময় জেলা বিএনপির সহ তাঁতবিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী, জেলা বিএনপির সদস্য গোলাম আজম উপস্থিত ছিলেন।

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

ফটিকছড়িতে সদর বিবিরহাট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালাহ উদ্দিন আহমেদ। ভেড়ামারায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম। উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূরু ভিপি, শফিকুল ইসলাম ডাবলু, সাইফুল ইসলাম রোকন, আলমাস হোসাইন নিউটন, যুবদল নেতা বিপ্লব, ছাত্রদল নেতা প্রত্যাশা করিম প্রমুখ।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT