সর্বশেষ

ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টা ১৩ মিনিটের দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত এই উপদেষ্টা।

এসময় উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় পূর্ণ গঠন করতে হবে। কোটা সংস্কার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের বিষয়টি প্রধান হয়ে এসেছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়ছে। এটা একটা সুবিধা ভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত শৈরাচার ব্যাবস্থা।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই সামনের দিকে এগিয়ে যাব আমরা। এছাড়াও তিনি ভূয়া মুক্তিযুদ্ধাদের তালিকা সংষ্কার করা হবে বলে জানান।

উল্লেখ্য যে, এর আগে গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ অন্তর্বর্তী সরকারের ১৬ সদস্য শপথ নেন। পরদিন শুক্রবার (৯ আগষ্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ড. ইউনুস এর নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা।

সেসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ঢাকার বাইরে থাকায় শপথ গ্রহন করতে পারে নাই। গতকাল তিনি শপথ গ্রহন করে আজ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

এসময় উপস্থিত ছিলেন -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাসসহ প্রমুখ।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT