সর্বশেষ

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে (৮৪) আটক করা হয়েছে। সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রমেশ চন্দ্রের স্ত্রী বনলতা দেবী।

বনলতা দেবী জানান, সাবেক এমপি রাতের খাওয়া শেষ করার পর আটকের জন্য আসা সাদা পোশাকধারী ব্যক্তিরা তার ঘরে প্রবেশ করেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পরে বিশেষ দলটি তাকে নিয়ে রাত ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত।সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণের মাঝে আলোচিত। তার আটকের খবরে চারিদিকে উল্লাস ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার আটকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপারের বক্তব্য জানতে সাংবাদিকরা তার কার্যালয় ও সদর থানার সামনে ভিড় করেন। তবে রাত ২টা পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT