সর্বশেষ

সাভারে সাংবাদিক তোফাসানির বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাভারে তোফা সানি নামে এক সাংবাদিকের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। রোববার দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন করেন তারা। তোফা সানি গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক পদে দীর্ঘদিন ধরে কাজ করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক তোফাসানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিয়তের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তোফাসানিকে ৭০নং আসামি করা হয়। কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয়টাও লেখা হয়নি।

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সেই পরিবর্তনকে বাজারগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। একের পর এক ছাত্র জনতা হত্যা মামলায় অকাতরে আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই। তবে হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তৃতারা বলেন, মামলা’কে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না।

একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।

বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সেখানেই

মানববন্ধনে অংশগ্রহণ করেন, এনটিভির ষ্টাফ রিপোর্টার মোঃ জাহিদুর রহমান, এটিএন বাংলার সাভার উপজেলা প্রতিনিধি শেখ মোঃ আবুল বাশার, চ্যানেল আইয়’র সাভার প্রতিনিধি মোঃ জাকির হোসেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি মোঃ নাজমুল হুদা, দৈনিক ইনকিলাবের সাভার প্রতিনিধি মোঃ সেলিম মাহমুদ, দৈনিক দেশ রূপান্তর এর সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি লোটন আচার্য, জনকন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি অঙ্গন সাহা সহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT