সর্বশেষ

সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে অব্যাহতি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ, বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পরাজিত স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী এবং সাভার সরকারি কলেজের অবৈধ উপাধ্যক্ষ উল্লেখ করে ড. দিল আফরোজা শামীম হেনার অপসারণ ও অবিলম্বে পদত্যাগসহ ১৮ দফা দাবি পেশ করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

উল্লেখ্য, ড. দিল আফরোজা শামীম হেনা পহেলা নভেম্বর ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলম খান তপনকে রাজনৈতিকভাবে হেনস্তার পর সাময়িক বরখাস্ত করিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব বাগিয়ে নেন। এরপর পালাক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৭ সালে সরকার দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব নেন ড. দিল আফরোজা শামীম হেনা। তিনি সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার স্ত্রী। দীর্ঘ ৭ বছর ধরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে সবার মুখ বন্ধ করে রাখেন অব্যাহতি প্রাপ্ত এই উপাধ্যক্ষ। তার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক ভাবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। ড. দিল আফরোজা শামীম হেনার অব্যাহতির পর কলেজে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT