সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ককে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক শফিকুল ইসলাম মাসুদকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বুধবার রাত ৮টার দিকে ঘোষেরহাট বাজরে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার। পরে স্থানীয়রা আহত শফিকুল ইসলাম মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত শফিকুল ইসলাম মাসুদ (২৫) ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের শহিদ শিকদারের ছেলে। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন।

জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের প্রস্তুতি’র কাজ চলছে:কর্তৃপক্ষ

আহত শফিকুল জানান, বুধবার রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। এসময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরশাজ শিকদার কোনও কথা না বলেই আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইরশাজ শিকদারের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়েও আহতের সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভূমিদস্যু কেরামতের যতো অপকর্ম আর মিথ্যা মামলার রোষানলে সাংবাদিক সহ শ্বশুর-সুমন্দি

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে কাটা পড়ে বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT