বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেল ৩টার দিকে গভর্নর তার এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। তবে, এ বিষয়ে সচিব আবদুর রহমান খান কোনো মন্তব্য করেননি।
সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। আগামীকাল অর্থ মন্ত্রণালয় ও তার আওতাধীন তিনটি বিভাগের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেখানে হয়তো বিষয়টি জানা যেতে পারে।
954
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













