সর্বশেষ

১৫ আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত

আওয়ামী লীগ সরকারের সময়ে করা শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রানৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্ট এর সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অদ্যকার উপদেষ্টা মন্ডলির বৈঠকে অনুমোদিত হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবর রহমান সামরিক অভ্যুত্থানে নিহত হন। ২০০৮ সালে ক্ষমতায় এসে স্বৈরশাসক শেখ হাসিনার সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণার পাশাপাশি এদিন সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে পুলিশ গুলি চালালে দেশের সর্বস্তরের মানুষে ক্ষোভে ফেটে পড়ে। তীব্র গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন।

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

শেখ হাসিনার পলায়নের পর ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করার দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT