সর্বশেষ

মামলা নেওয়ার আগে যাচাই করার আহ্বান ফখরুলের

আইনশৃঙ্খলা বাহিনীকে যাচাই করে মামলা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা নেওয়ার আগে যাচাই করে নেওয়া উচিত।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপির নেতাকর্মীরা অপকর্ম করেন না। কেউ কেউ ব্যক্তিগতভাবে অপকর্ম করছেন, সেটার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রায় ৫৬-৫৭ জন নেতাকর্মী, যারা এগুলো করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বহিষ্কার করা হয়েছে। বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যে অর্থ ব্যয়ের কথা ছিল, তা বন্যাকবলিত মানুষের সাহায্যে ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তফসিলকে স্বাগত, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT