সর্বশেষ

রাস্তায় নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকদিন ধরে চলা সহিংসতার কারণে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। গতকাল শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে।

আজ রাজধানীর বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সিন্যাল নিয়ন্ত্রণ করছেন।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা যায়। বিজয় সরণির মোড়ে দেখা যায়, কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। সেখানে মূল সমন্বয়কের দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, আমি সকালে বাসায় ফেরার সময় দেখলাম এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাৎক্ষণিক কয়েকজন মিলে চার রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরা সেটুকু পালন করছি।

সেখানে দায়িত্ব পালন করা শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, গাড়ির শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এখানে আসবে ততক্ষণ আমরা দায়িত্ব পালন করব। ট্রাফিক পুলিশ না এলে আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে তারা বিকেল তিনটার পর দায়িত্ব গ্রহণ করবে। একইভাবে রাজধানীর কারওয়ান বাজার মোড়েও কয়েকজন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT