সর্বশেষ

ঢাকা কলেজে ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা কলেজের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হকিস্টিক, লাঠিসোঁটা ও হেলমেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে তল্লাশী চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা। তল্লাশীর সময় প্রায় প্রতিটি রুমেই ছুরি, চাপাতি, রামদা, হকিস্টিক, লাঠিসোঁটা ও হেলমেট পাওয়া যায়।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা বলেন, তল্লাশীর সময় কয়েকটি রুম খোলা পাওয়া যায়। ওই রুমগুলো থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র দিয়েই সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালাতো বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

একজন শিক্ষার্থী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র এমন হতে পারে না। অস্ত্রগুলো দেখে মনে হচ্ছে এটি কোনো সন্ত্রাসী আস্তানা।এদিকে, শিক্ষার্থীদের তল্লাশী, এবং দেশীয় অস্ত্র পাওয়ার বিষয়ে হল সুপারদের বক্তব্য নিতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT