সর্বশেষ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ‘গণপিটুনিতে’ ১৩ পুলিশ সদস্য, গুলিতে তিন শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুরে ‘গণপিটুনিতে’ ১৩ জন পুলিশ সদস্য এবং গুলিতে ৩ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে থানায়। প্রাথমিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে এসআই, ওসিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানার ওসি আব্দুর রাজ্জাকের এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি।

১৩ পুলিশ সদস্যের নিহতের বিষয়টি স্বীকার করেছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি বিজয় চন্দ্র বসাক। সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানিয়েছেন, শুনেছি আমাদের পুলিশের অনেকেই মারা গেছেন। ঘটনাস্থলে সেনা সদস্যদের পাঠানো হচ্ছে। আমরা খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

নিহত আন্দোলনকারীদের মধ্যে এনায়েতপুরের বেতিল গ্রামের কলেজছাত্র শিহাব ও সিয়াম এবং খুকনি গ্রামের মোহাম্মদ ইয়াহিয়া রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করেছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কৌশিক আহমেদ। এছাড়া এই হাসপাতালে আরও ৩ সদস্য গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে রোববার সকাল থেকে খামারগ্রাম ডিগ্রি কলেজ ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আন্দোলনকারী ছাত্র-জনতা এনায়েতপুরের বিভিন্ন রাস্তায় মিছিল করে। পুলিশ আন্দোলনকারীদের হটাতে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গের চেষ্টা করে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় ঢুকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ‘গণপিটুনিতে’ ১২ পুলিশ সদস্য মারা যায়। রাবার বুলেটের আঘাতে দুই আন্দোলনকারী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT