সর্বশেষ

আবু সাঈদসহ ৫ শহীদের কবর জিয়ারত ছাত্রদলের

শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল । কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ার করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। জিয়ারত শেষে নেতৃবৃন্দ আবু সাঈদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন। এছাড়া নেতৃবৃন্দ আরও পাঁচ জন শহীদের কবর জিয়ারত করেন।

আজ সারাদেশে একযোগে ছাত্রদল নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এবং আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ একাধিকবার আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে উপস্থিত ছিলেন মো. শরীফ নেওয়াজ জোহা (আহ্বায়ক-রংপুর জেলা ছাত্রদল), ইমরান খান সুজন (আহ্বায়ক-রংপুর মহানগর ছাত্রদল), আফতাবুজ্জামান সুজন (সদস্য সচিব- রংপুর জেলা ছাত্রদল), সাইফুল ইসলাম সবুজ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক-রংপুর মহানগর ছাত্রদল), রেজাউর রহমান রেজা (সভাপতি-দিনাজপুর জেলা ছাত্রদল), মো. মারুফ পারভেজ প্রিন্স (সভাপতি-নিলফামারী জেলা ছাত্রদল), হোসাইন মোহাম্মদ আরমান (সভাপতি-সৈয়দপুর জেলা ছাত্রদল), আল আমিন ইসলাম (আহ্বায়ক-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), মোজাম্মেল হক মোজাম (সাধারণ সম্পাদক-নিলফামারী জেলা ছাত্রদল) এবং মমিনুল ইসলাম রাব্বি (সাধারণ সম্পাদক-সৈয়দপুর জেলা ছাত্রদল)।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT