সর্বশেষ

গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. ইউনূস

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে (এনআইএনএস) যান তিনি। ড. মুহাম্মদ ইউনূস সেখানে গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ তাঁকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার শিকার অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৮ জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

কাজী দীন মোহাম্মদ জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এই চারজন মাথায় গুলিবিদ্ধ হন।

পরিচালক প্রধান উপদেষ্টাকে বলেন, ‘গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না : ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT