সর্বশেষ

ছাত্র আন্দোলনে আহত মেহেদীর পাশে জামায়াতে ইসলাম

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রাবার বুলেট আহত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মেহেদী হাসান রানা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শাটিয়া গ্রামে মেহেদির বাড়িতে গিয়ে এ সহায়তা করা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, উপজেলা সহকারী সেক্রেটারী বাবুল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুর ইসলাম ও মাহাবুর আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসেন আলী উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

উল্লেখ্য, মেহেদী ঢাকায় একটি জুতার কোম্পানীতে কর্মী হিসেবে কাজ করতেন। আন্দোলনের সময় তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের ১৪০টি স্পিন্টার ঢুকে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করে তার শরীর থেকে ৩১টি স্পিন্টার বের করা সম্ভব হয়েছে। বাকিগুলো এখনো শরীরে রয়ে গেছে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT