সর্বশেষ

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সাইদুর রহমান বাচ্চুর সংবাদ সম্মেলন

আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

গত (৮ সেপ্টেম্বর) রবিবার বেলা সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ের রেলসিটি খ্যাত এই সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করা হয়েছে।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

এ অঞ্চলের নিম্ন আয়ের সাধারণ
মানুষগুলো প্রতিদিন সন্ধ্যায় লোকাল ট্রেনেকরে
ঈশ্বরদী অভিমুখে লাহিড়ী মহনপু,দিলপশার, বড়ালব্রীজ,ভাঙ্গুরা অঞ্চল থেকে বিভিন্ন প্রজারির মাছ,জমিতে উৎপাদিত বিভিন্ন ফসল, সাক-সবজি এই সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বাজারে বিক্রয় জীবিকা উপার্জন করতো। পরিবার পরিজন নিয়ে ভালোই চলতো। সেই সকল নিম্ন আয়ের সাধারণ মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে অনেক আগে থেকেই। এ কারনে অনেকেই পেশা পরিবর্তন করে মানবেতর জীবনযাপন করে আসছে।

সিরাজগঞ্জ জেলার সকল ব্যাবসায়ি ও পৌরবাসী নাগরিকদের সেবা নিশ্চিত করনে একাধিক এসিবগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী ৭ দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র-জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ-ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারী ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি  ডাঃ আব্দুল লতিফ, ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকন, এ্যাডঃ কল্যাণ সাহা, জেলা  ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, শিক্ষিকা মোছাঃ জেয়াসমিন পারভীন প্রমুখ।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT