সর্বশেষ

আপনাদের আম্মু আর দেশে ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি সেই খুনি হাসিনা আর ফিরবে না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি বলেন। হাসনাত বলেন, এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি জামায়াতসহ যেসকল দল রয়েছে, আলেম ওলামারা রয়েছেন, ইসলামী ‌অ্যাক্টিভিস্ট রয়েছে- সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, এখনও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। এখনও সিন্ডিকেট রয়েছে। যে হত্যাগুলো ঘটেছে আমরা সেইসব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই, অতি শিগগির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক। শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। গত ১৬ বছরের সকল গুম খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে। এদিন সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জুলাই আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীসহ সমাবেশে যোগ দেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT