সর্বশেষ

আশুলিয়ার বাইপাইলে ভয়াবহ অগ্নিকান্ড 

আশুলিয়ায় বাইপাইল কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বাইপাইল মোড়ের পাশে একটি কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রণব চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া পান তারা। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মোট ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। হোটেলের চুলা কিংবা বিড়ির আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। যদিও ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT