সর্বশেষ

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে শহীদ বুদ্ধিজীবীদের। আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামতে শুরু করে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিতে দিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনগুলোও আসছে শ্রদ্ধা জানাতে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরো অনেকে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোর থেকেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT