সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুর হয়।

জেলা প্রশাসনের আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে শহীদ বেদীতে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপরে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপরে বিজয় দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেয়া দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT