সর্বশেষ

রাজিবপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের চর রাজিবপুরে সদর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে

রবিবার (২৯ ডিসেম্বর) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১১ টায় অসহায় দুঃস্থ, বয়স্ক, প্রতিবন্ধী ৩০০ ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরণ মোঃ ইলিয়াস ইউপি সচিব নুরুন্নবী এবং ইউপি সদস্যবৃন্দ।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

শীতবস্ত্র পেয়ে অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বেশ উচ্ছ্বসিত মনে হয়েছে। শীতবস্ত্র (কম্বল) পেয়ে কুলছুম বেগম বলেন , শীতের মধ্যে অনেক কষ্ট পাইতাম গায়ে শীত লাগত এহন কম্বল পাইছি আর শীত লাগবো না

রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরণ মোঃ ইলিয়াস বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) প্রাথমিকভাবে ৩০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে রাজিবপুর ইউনিয়নের সব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে আমাদের কার্যক্রম চলমান কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT