সর্বশেষ

বানরের কোলে হাঁসের ছানা

বিভিন্ন ধরনের কথায় আছে, বানরের গলায় মুক্তার মালা, বানর কণ্ঠে মোতিমালা, বানরের গলায় চন্দ্রহার, বানরের হাতে ফুলের মালা, বানরের হাতে দর্পণ ইত্যাদি। তবে ঐসব কিছুই নয় এবার প্রত্যক্ষ দেখা গেছে বানরের কোলে হাঁসের ছানা। ঘটনাটি দোহার উপজেলার দক্ষিণ চর জয়পাড়া এলাকার।

জানা যায়, বানরের কোলে একটি হাঁসের ছানাকে দ্বিতীয় বারের মতো কোলে তুলে রাখতে দেখা গেছে। এ বাড়িতে বানরটি প্রায় তিন বছর যাবত আসা যাওয়া করছে। বেশিরভাগ সময় ঐ বাড়ির ছাদে অবস্থান করে। বাড়ি সংলগ্ন গাছের ডালপালা ও শাকসবজি ফুল খেয়ে থাকে।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

গত ২১ ডিসেম্বর একটি সুন্দর হাঁস ছানা বানরটি কোলে নিয়ে ঘুরছে। তবে তারও তিন মাস আগে অপর আরেকটি হাঁসের ছানা দেখতে পাওয়া যায়। কেউ যদি বানরের কাছে গিয়ে হাঁসের ছানাটি ছাড়িয়ে নিতে চায় তাহলে রাগান্বিত হয়ে ওঠে এবং কামড় দিতে আসে।

বানর যা খায় তাই এ হাঁসটিকে দেয় এবং সারাক্ষণ বুকে লাগিয়ে রাখে। এ নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে তবে এখন স্থানীয় লোকজন বানরটিকে আর বিরক্ত করে না।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

এ প্রসঙ্গে এক ব্যক্তির উক্তি, বানরকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি মানুষ হতে চাও?’ বানর বলল, ‘না আমি বানরই ভালো মানুষের এত ঝামেলা!

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT