সর্বশেষ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের প্রস্তুতি’র কাজ চলছে:কর্তৃপক্ষ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল তার সঙ্গে আছেন। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা সুস্থ আছেন বলেও জানান শায়রুল কবির খান।

ভূমিদস্যু কেরামতের যতো অপকর্ম আর মিথ্যা মামলার রোষানলে সাংবাদিক সহ শ্বশুর-সুমন্দি

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে কাটা পড়ে বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT