সর্বশেষ

সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে ধামড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জৈন্তাপুরের লালশাপলা বিল থেকে সিলেটে ফেরার পথে সিলেট-তামাবিল মহাসড়কের ধামড়ী নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাশের খাদে নেমে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের সৈয়দ মোখছেদ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুল আজিজ সায়েম (২১) এবং হাফিজুর রহমান (২০)।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT