সর্বশেষ

রাণীশংকৈলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা (রাণীশংকৈল রাইজিং) শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে এদিন বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদের সভাপতিত্বে সভায় নাগরিক কমিটির লক্ষ্য ও গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, গোলাম মর্তুজা সেলিম ও মো.অলিউল্লাহ।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাণীশংকৈল উপজেলার ছাত্র প্রতিনিধি মো.হাবিব ও মো. জসিমসহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন- তারুণ্যের বাংলাদেশে ফ্যাসিষ্টদের কোন ঠাঁই নেই। আসুন সকল পেশাজীবি নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি, কোন ভাবে যেন নতুন বাংলাদেশ আর কোন ফ্যাসিষ্ট দ্বারা আক্রান্ত না হয়।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ বা আক্রান্ত হয়েছে তাদের পরিবার বা আহত ব্যক্তিরা কোন ভাবে যেন অবহেলিত না হয় সেদিক আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে তারুণ্যের হাত দিয়ে নতুন বাংলাদেশকে পূর্ণ সংস্কার করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠন।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT