সর্বশেষ

এসএসসি–২০২৫ এর ফরম পূরণে আরও ৯ দিন সময় দিলো শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে গত ১৭ ডিসেম্বর। এর প্রায় দেড় মাস পর আবারও ফরম পূরণে সময় দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ (জরিমানা) এসএসসির ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে না মাধ্যমিকের সব শিক্ষার্থী

গেল বছরের ১ ডিসেম্বর শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের।

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে মেসার্স কাশেম ডেইরি ফার্ম মালিককে‘যুবলীগ নেতা’ দাবি করে গ্রেফতার

কুমিল্লা চান্দিনা উপজেলায় দোল্লাই নবাবপুর ইউনিয়নের এক ব্যবসায়িককে যুবলীগ নেতা দাবি করে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT