সর্বশেষ

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে। মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ছাত্র হত্যার ৫টি মামলার এজাহারনামীয় আসামি।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক ছাত্র-জনতা নিহত হয়। পরবর্তীতে নিহতদের স্বজন হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এমন ৫টি মামলার আসামি মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, বিকেলে মোবাইল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (বুধবার) সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT