সর্বশেষ

পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে বাংলাদেশের আগ্রহ

পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাকিস্তান-ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পাকিস্তানের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষ করে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ইসলামাবাদে বিমান সদর দপ্তরে বৈঠকে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার এবং বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতার সুযোগ সম্প্রসারণের দিকে মনোনিবেশ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক উদ্যোগ, অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষ করে জেএফ-১৭ থান্ডার বিমানসহ অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যার তৈরিতে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রীয়াজ

নাটোর ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী:পঙ্গু শ্রমিকের জমি দখলে ভূমিদস্যুরা

নাটোরে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো....

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT