সর্বশেষ

ঢাকার দোহারে ৫ অপহরণকারী আটক

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা এলাকা থেকে প্রতীক সরকার নামে ১৩ বছরের এক স্কুলছাত্রকে মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনায় ৫ অপহরণকারীকে আটক করেছে দোহার থানা পুলিশ। এদের মধ্যে একজন গাড়ি চালক। প্রতীক সরকার বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার সঞ্জয় কুমার সরকারের ছেলে।

আটককৃতরা হলো শরীয়তপুর নড়িয়া থানার বাসিন্দা পারভেজ আহমেদ(৪০), যাত্রাবাড়ি এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯), মুন্সিগঞ্জের লৌহজং এলাকার আতিক হাওলাদার আরিফ (৪৪) , ঢাকার জুরাইন এলাকার জুম্মন খান (৪১) ও গাড়ি চালক চাঁদপুরের বরইনাও এলাকার বাসিন্দা মিজান (৫৩)।

হাড়কাঁপানো শীত হার মানলো তারুণ্যের ক্রিকেট উন্মাদনার কাছে

অপহৃত প্রতীক সরকার জানায়, গতকাল বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, সকাল ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে একব্যক্তি তার বাবার বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে গাড়িতে তোলে। এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে গাড়িটি দ্রুত গতিতে দোহারের দিকে রওনা দেয়। পরে পুলিশ খবর পেয়ে ফুলতলা ফাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় গাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে গাড়ির ভেতরে থাকা ড্রাইভারসহ মোট ৫ জনকে আটক করে দোহার থানা পুলিশ। এমন ঘটনায় ফাড়ির সামনে জড়ো হয়ে আসামিদের বিচারের দাবি জানান ছাত্রসহ স্থানীয় জনতা।

এঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিশুটির বাবা সঞ্জয় কুমার সরকার। তবে কি কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি বলেন,পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে গণভোট সংক্রান্ত বিষয়ে ইউএনও’র মতবিনিময় সভা

সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা

"দেশের চাবি আপনার হাতে" এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরন সভা অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT