সর্বশেষ

ফ্যাসিষ্ট সরকার ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল। এই সুযোগে লুটেরারা দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশকে না গড়ে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগম পাড়া।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, শুধু অর্থনীতি নয়, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। ২০১৪ সালের ভোট মানুষ প্রত্যাখ্যান করেছিল এবং ২০১৮ সালে করলেন মধ্যরাতের নির্বাচন। আর ২০২৪ সালে এসে করলেন ডামি নির্বাচন।

পলকের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যে সমাজটা হবে দুঃশাসন ও দুর্নীতিমুক্ত। এই দু’টি সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন ও দুর্নীতি একটি আরেকটির গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। তিনি আরও বলেন, যেখানে দুঃশাসন, দুর্নীতি সেখানে নিশ্চিত। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রক্তচক্ষুকে পরোয়া করি না।

জেলা জামায়াতের আমির রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুষ্টিয়া এবং যশোর অঞ্চল প্রধান মো. মোবারক হোসাইন ও মাগুরা জেলা আমীর এমবি বাকের। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মো আব্দুল কাদের, জেলার দলিত পরিষদ নেতা শোভন দাস, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক, ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ এবং শহীদ শুভর পিতা মো. আবু সাঈদ মন্ডল।

একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ

নাটোর ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী:পঙ্গু শ্রমিকের জমি দখলে ভূমিদস্যুরা

নাটোরে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো....

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT