সর্বশেষ

ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

ইসরাইলের নিরাপত্তা বিষয়ক বিশেষ মন্ত্রিসভা অবশেষে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গাজা যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করেছে।

শুক্রবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ‘রাজনৈতিক, নিরাপত্তা এবং মানবিক- সব দিক বিবেচনা করার পর এবং প্রস্তাবিত চুক্তিটি যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক বলে বুঝতে পেরেছে’ এবং চুক্তিটি গ্রহণ করেছে। একই সঙ্গে ইসরাইলি মন্ত্রিসভা ‘নেতানিয়াহুর সরকারকে প্রস্তাবিত রূপরেখা অনুমোদন’ করার সুপারিশও করেছে।

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

এখন এই চুক্তিটি ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় তথা নেসেটে আলোচনার জন্য এবং ভোটাভুটির জন্য পাঠানো হবে। অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই যুদ্ধ উপত্যকাটির একটি বড় অংশ ধ্বংস করেছে। ইসরাইলি বাহিনী অব্যাহত আগ্রাসন চালিয়ে ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সঙ্গে ২.৩ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগকে বারবার বাস্তুচ্যুত করেছে। অবশেষে একটি চুক্তির মাধ্যমে রক্তক্ষয়ী এই আগ্রাসনের সমাপ্তি হতে চলেছে।

ইরানে অর্ধশতাধিক মসজিদে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা, ধ্বংস করেছে ১৮০ অ্যাম্বুলেন্স

কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে মেসার্স কাশেম ডেইরি ফার্ম মালিককে‘যুবলীগ নেতা’ দাবি করে গ্রেফতার

কুমিল্লা চান্দিনা উপজেলায় দোল্লাই নবাবপুর ইউনিয়নের এক ব্যবসায়িককে যুবলীগ নেতা দাবি করে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT