সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না:মাহফুজ আলম

অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না। কিছুটা দেরি হলেও খুব বেশি দেরি হবে না। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ করবেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে ঘোষণা আসলে সেটা আরও কার্যকর হবে। সব রাজনৈতিক পক্ষ ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে আগামী সপ্তাহে জানানো হবে।

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

সরকারের এ উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT