সর্বশেষ

সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলি,সন্ত্রাসী মোশারফ আটক

ঢাকা জেলার সাভারে চাঁদার দাবিতে থার্টিফার্স্ট নাইটে রমজান আলী(৪৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে গুলি করার ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ এর পরিদর্শক শাহ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন মোশা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, রমজান আলী র্দীঘ দিন যাবত সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যবসা করে আসছে। ঘটনা দিন সেই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী মোশা চাঁদা দাবি করে। কিন্তু ব্যবসায়ী রমজান দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে অপহরণ করে। পরে হেমায়েপুরের গ্রীণ সিটি এলাকায় ব্যবসায়ীকে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে ও মোশার হাতে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীকে ডান পায়ে গুলি করে।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এঘটনায় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ শাহ জালাল উদ্দিন বলেন, থার্টিফাস্টের রাতে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে তুলে নিয়ে গিয়ে গুলি করার ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেঅস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT