সর্বশেষ

আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার একটি বাড়ির ছাদ থেকে পড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম আকাশ (২৬), তিনি ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার বাসিন্দা আব্দুল রশিদের ছেলে।

বুধবার (৯ এপ্রিল ২০২৫) ইং তারিখ রাতে স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান এবং তার লাশ আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে রয়েছে।

স্থানীয়দের মতে, এই ছাদটি মাদকের আড্ডা হিসেবে ব্যবহৃত হতো, এবং ধারণা করা হচ্ছে, কেউ বা কারা আকাশকে ছাঁদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তবে এই ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

এদিকে, আশুলিয়া থানার পুলিশ জানায়, তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং এটি একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারটি শোকাহত। নিহত যুবকের পরিবার বিষয়টি নিয়ে পুলিশের কাছে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দ্রুত সঠিক তথ্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।

এই ঘটনায় আশুলিয়া এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা পুলিশের দ্রুত তদন্ত এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT