সর্বশেষ

সিরাজগঞ্জে যত্রতত্র বাস থামানো-যাত্রী ওঠানামা, ৪ পরিবহনকে জরিমানা

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় যত্রতত্র বাস দাঁড় করানো ও নির্ধারিত স্থান ব্যতীত যাত্রী ওঠানামা করানোর অভিযোগে চারটি পরিবহন কোম্পানিকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

অভিযানে এসআই, সেবা লাইন, অভি এবং এস ট্রাভেলস নামের পরিবহন কাউন্টারগুলোকে নির্ধারিত স্থান ব্যতীত যাত্রী ওঠানামা করানো এবং যত্রতত্র বাস দাঁড় করানোর কারণে জরিমানা করা হয়। এর মধ্যে অভি ও এসআই বাস কাউন্টারকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা এবং সেবা লাইন ও এস ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকাকে যানজট মুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT