সর্বশেষ

সাঈদী-মুজাহিদের কবর জিয়ারতের পথে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর কয়েকজন প্রয়াত নেতার কবর জিয়ারতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের বহনকারী দুটি বাস রাজশাহী নগরীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—নাসিম ও জুয়েল। দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী। নিহত অন্যজনের নাম এখনও জানা যায়নি। জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে দলটি রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি অবস্থায় ছিল। এই ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

জামায়াতের নেতারা জানান, চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়। দুটি বাস ভাড়া করে নেতাকর্মীরা রওনা দেন। সফরে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং পিরোজপুরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাসহ দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত করার ইচ্ছা ছিল তাদের। সফরে যাওয়ার পথেই রাজশাহীতে তাদের বাস দুটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। সংঘর্ষে একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। আরেকটি বাসের সঙ্গেও মুখোমুখী ধাক্কা লাগে।

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি ও জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার বলেন, আমাদের ওই ‍দুই বাসে প্রায় ৯০ জন নেতাকর্মী ছিলেন। সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। তারা প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ কয়েকজন নেতার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT