সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহণের সঙ্গে চট্টগ্রাম অভিমুখি দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন মৃত্যু বরণ করেন। হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা সবাই হাইয়েস গাড়ির যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে পাঠানো কথা জানান পুলিশের এ কর্মকর্তা। বাস ও মাইক্রোবাস পুলিশের হেফাজতে রয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় সনাক্ত করা যায় নাই।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT