সর্বশেষ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে আ-আম জনতা পার্টির শ্রদ্ধা নিবেদন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আ- আম জনতা পার্টি।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিতে দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি। কারও সাথে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য। এসময় ২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান তিনি।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রফিকুল আমীন বলেন, প্রথমদিন থেকেই সাংবাদিকরা নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে নিয়েছেন। আগামী দিনের পথচলায়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিব্যক্তি লেখেন দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT