সর্বশেষ

১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বৈঠক করবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে ১৬ এপ্রিল দুপুর ১২টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব।

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনি রোডম্যাপের জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। সেসময় তিনি বলেন, আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই আমরা তাকে (প্রধান উপদেষ্টাকে) বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবো।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতির সামনে নির্বাচনি রোডম্যাপ স্পষ্টভাবে উপস্থাপন করা, যেন জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয়, রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পায়। এর আগে, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না : ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT