সর্বশেষ

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪ : আহত ৫ শতাধিক

ইরানের বন্দর আব্বাসে ব্যাপক ভয়াবহ এক বিস্ফোরণে ৪ জন নিহত ও কমপক্ষে ৫০০ মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর পরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ঘটনাস্থলের ফুটেজ থেকে দেখা যায়, সেখানে ব্যাপক ধোঁয়া উড়ছে। ইসমাইল মালেকিজাদেহ নামের আঞ্চলিক এক বন্দর কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, শহীদ রাজাই বন্দর ডকের একটি অংশে ওই বিস্ফোরণ ঘটে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।

গাজার উত্তরাঞ্চলে চার ইসরায়েলি গুপ্তচর নিহত

হরমোজান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মুখতার সালেহ শার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিস্ফোরণের পর পরই আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য সেখানে চারটি দল পাঠানো হয়। উল্লেখ্য, ‘শহীদ রাজাই’ বন্দর রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এছাড়া বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। ওই বন্দর দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়। সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেহেরদারদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে নিশ্চিত করেন, একাধিক কন্টেইনারের বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে। আরও বলেন, আমরা বর্তমানে আহতদের সরিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছি।

উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে চীনের বিশেষ অভিযান

এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তার ওপর আহত মানুষ শুয়ে আছেন। একটি আধা পাকা ভবন ধসে পড়েছে। তার নিচে লোকজন আটকা পড়ে আছেন বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT