সর্বশেষ

মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালের ভিতরে ময়লা আবর্জনা রোগীদের অভিযোগ

 সুজন বেপারী

মুন্সিগঞ্জ সদর জেনারেল হসপিটালের ভিতরে দিনদিন রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালের পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ এমন নানা অভিযোগ উঠেছে রোগী ও স্বজনদের।

(২৭) এপ্রিল আজ রবিবার সরজমিনে ঘুরেফিরে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন কেবিন ওয়ার্ডের টয়লেটগুলো অপরিস্কার যথেষ্ট ঘাটতি দেখা গিয়েছে বিছানার নিচে তেলাপোকা অপরিচ্ছন্নতা। পুুরো হাসপাতাল জুড়ে ছাড়পোকা, টিস্যু আর ময়লা আবর্জনা ভরা ক্যামেরায় ওঠে আসে চিত্র।

বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই: মির্জা ফখরুল

এছাড়াও জেনারেল সদর হসপিটালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী ও তাদের স্বজন বলেন, এই হাসপাতালের কোনো পরিবেশ নেই। টয়লেট এবং মেঝে অপরিস্কার থাকে। হুট হাট কুকুর ঢোকে। পরিচ্ছন্ন কর্মীর তো দেখাই মেলে না। তাছাড়া খাবার পানির বা কাপড় ধোয়ার জন্য বেগ পেতে হয়। সেবার মান খারাপ, জনবলসংকট সহ নানাবিধ অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

মুন্সিগঞ্জ সদর জেনারেল হসপিটালের কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর বলেন, হাসপাতালের মধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে দালাল হইতে সাবধান থাকুন। প্রতারক হইতে সাবধান থাকুন। দালাল/প্রতারকের কথা শুনবেন না। দালাল/প্রতারক কে ধরিয়ে দিন। টাকা পয়সা/স্বর্ণালংকার নিজ হেফাজতে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।

এছাড়াও তিনি আরো বলেন, হসপিটালের এড়িয়ার মধ্যে ফুটপাত গড়ে উঠেছে এদের বিরুদ্ধে লিখুন আমরাও তাদের বিরুদ্ধে সরিয়ে নিবো এবং দুর্নীতি অনিয়মের যদি কোন অভিযোগ পান তাহলে আইননুগ ব্যবস্থা গ্রহণ করবো। এবং আরেকটি বিষয়ে সব সময় নার্সরা ২৪ ঘণ্টা রোগীর সেবায় নিয়োজিত থাকেন।

বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সেখানেই

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী "রুপসী বাংলা এক্সপ্রেস" ট্রেনে কাটা পড়ে বাবু (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT