সর্বশেষ

মুন্সিগঞ্জ সদরে পুলিশের শ্রেষ্ঠ স্বীকৃতি পেলেন এএসআই মোবারক হোসেন

 সুজন বেপারী:

মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্বীকৃতি পেলেন গতকাল ২২ এপ্রিল মঙ্গলবার সদর থানার কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন এএসআই মোঃ মোবারক হোসেন।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

এছাড়াও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ মহোদয় এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা।

এ সময় পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সে ব্যারাক, ডাইনিং রুম, যানবাহন শাখা, অস্ত্রাগার ও পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, সাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় ফেব্রুয়ারী ও মার্চ- ২০২৫ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মহোদয়। পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অফিসারদের সমন্বয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

শ্রেষ্ঠ স্বীকৃতি পুরস্কার প্রাপ্তিতে এএসআই মোঃ মোবারক হোসেন বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT