সর্বশেষ

প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার।

শুক্রবার বিমসটেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে এ কথা জানিয়েছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় দফায় মিয়ানমারকে এই তালিকা দেয় বাংলাদেশ। আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাই-বাছাই চলছে, যাদের নাম ও ছবির অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পার্শ্ববর্তী দেশটি।

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার তাদের মধ্যে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়ানমার জানিয়েছে, তালিকাভুক্ত বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে।

ড. খলিলুর রহমান মিয়ানমারে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেন, এবং তিনি বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT