সর্বশেষ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে এই মশাল মিছিল করে দলটি। তার আগে সেখানে সমাবেশ করে তারা। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সরকারের বৈধতা নিয়ে মন্তব্যের বিষয়ে এনসিপি নেতারা বলেন, সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা-বাণিজ্য করছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন- সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে, ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না।

এ সময় সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার করার দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির, দক্ষিণাঞ্চলের সংগঠক মো. রাকিব হোসেন রাজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ প্রমুখ।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT