সর্বশেষ

রাজিবপুরে ১১ টি দোকান পুড়ে নিঃস্ব ব্যাবসায়ী

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এগারটি দোকান পুড়ে অন্তত ৬০ থেকে ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২ এপ্রিল) সকাল ৫ টা ১৫ মিনিটে চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ওই বাজারের কোন একটি ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আমিনুল ইসলাম, আব্দুল হান্নান, ইসমাইল হোসেন, আছমত আলী, রন্জু মিয়া,ইসমাইল হক,ইব্রাহিম, জামাল হোসেনসহ মোট আটটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফির’ আখ্যা দিয়ে রাবি শিক্ষকের পোস্ট

এসময় ঘরগুলোতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের সর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ৬০-৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT