সর্বশেষ

রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল

রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিং এ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছি। কমপক্ষে ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই সময় বাড়িয়েছি।

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায় এখন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নতুন আবেদন পড়েছে ৬৫টি। এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে। এর আগে নির্বাচন কমিশন মার্চে নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল। তার সর্বশেষ মেয়াদ ছিল আজ পর্যন্ত।

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT