সর্বশেষ

সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

সাভারে রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নৈশপ্রহরী রুবেলের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী দুই মাস আগে বাঁশপট্টি এলাকায় রাতে নৈশপ্রহরীর কাজ নেন। সোমবার রাত ১১টার দিকে আমার স্বামীর মোবাইল ফোনে একটা কল আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। এর কিছু সময় পরেই খবর পাই, আমার স্বামীকে কে বা কারা গুলি করেছে, তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, রুবেল নামে এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাক তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আয়তায় নিয়ে আনা হবে।

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া  শিশু সাজিদকে উদ্ধার

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরনাথ সরকার অর্ণব বলেন, রুবেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নবাবগঞ্জ মনিকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT