সর্বশেষ

স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটিতে ‘কর্মমুখী শিক্ষা’ চালু হবে: তারেক রহমান

স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি (সামার ভ্যাকেশন) চলাকালে ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকালে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, ‘নলেজ বেইজড’ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার ব্যাপারেও আগ্রহের কথা জানান তারেক রহমান।

আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, করব না : ডা. শফিকুর রহমান

তিনি বলেন, আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তারা যদি ডিসিপ্লিন হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিন থাকত। তারেক রহমান বলেন, আমার ইচ্ছা আছে, আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্কুল-কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয় দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। তিনি বলেন, আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

তিনি আরও বলেন, আমরা প্রাইমারি স্কুলে আরও বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ (যথেষ্ট) নয়।

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ বালু উত্তোলন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় এলাকাবাসী, মানববন্ধন

মসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের চড়মহেষপুর, দেবকলা এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, জাঙ্গালিয়া ও কলাবাগান চরে রাতের আঁধারে চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT